ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

হেফাজতে ইসলামের দাবি: বাউল আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

আল্লাহ ও ইসলামের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় স্থানীয় প্রতিবাদ ও ক্ষোভের মুখে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হোক— তা তারা চান না বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বাউল শিল্পী ও সচেতন নাগরিকরাও আবুল সরকারের বক্তব্যের সমালোচনা করেছেন, তাই ঘটনা আড়াল করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, আবুল সরকারের পক্ষ নিয়ে কিছু মহল ধর্ম অবমাননাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, তাসাউফ ইসলামের আত্মিক দার্শনিক ধারা হলেও বাউলবাদের নামে ইসলাম বিকৃতি গ্রহণযোগ্য নয়। আবুল সরকারের বক্তব্যের পক্ষে সাফাই গাওয়া এবং প্রতিবাদী মানুষদের হেয় করার যে প্রবণতা দেখা যাচ্ছে— সেটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, এই ঘটনার জেরে যদি কোনো আলেম বা ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করা হয়, তবে তা প্রশাসনের জন্য অকল্যাণকর হবে। ধর্ম অবমাননার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

হেফাজতে ইসলামের দাবি: বাউল আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫