ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাত্র ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব দিয়ে ওঠার পর অসুস্থ হয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে যান। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার একটি বাজির শর্তে তিনি পাশের খালে নামতে রাজি হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গামছা পরে খালে নেমে বাজির শর্ত অনুযায়ী টানা ১০০ বার ডুব দেন বাবুল মোল্লা। ডুব শেষ করে খাল থেকে ওঠার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব, অসুস্থ হয়ে প্রাণ গেল কৃষকের
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৮৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























