ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর দীর্ঘদিন পর সরাসরি রাজনীতির মাঠে ফিরে আসাকে তিনি স্বাগত জানান। তার ভাষায়, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন—এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।”

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের প্রশ্নে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কি না এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে বলেও জানান তিনি।

একই ধরনের মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন তিনি। তবে তার মতে, “জাতীয় রাজনীতিতে তারেক রহমান কীভাবে ভূমিকা রাখবেন, সেটার ওপরই ভবিষ্যতে তার অবস্থান নির্ধারিত হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান

আপডেট সময় ০৭:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫