ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে বিমানে বসেই এক আবেগঘন বার্তা দেন তিনি। ফেসবুকে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বসহকারে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং তুরস্কের আনাদোলু এজেন্সি ভিন্ন ভিন্ন শিরোনামে তার দেশে ফেরার খবর প্রকাশ করেছে।

আল জাজিরা শিরোনাম করেছে—
“BNP leader Tarique Rahman returns: Bangladesh’s next prime minister?”

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা এবং দক্ষিণ এশিয়ার দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন। এ সময় রাজধানীতে তার দলের হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান।

মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে,
“ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।”

বিবিসি শিরোনাম করেছে—
“Bangladesh’s likely next prime minister returns after 17 years in exile.”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমানের দল বিএনপি নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপি নতুন করে রাজনৈতিক ‘মোমেন্টাম’ ফিরে পেয়েছে। বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ধারণা করা হচ্ছে, তিনি ভবিষ্যতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’

আপডেট সময় ০৮:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫