ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭৯ বার পড়া হয়েছে

গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই সময়ের মধ্যে তার নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এই সময়ে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার।

সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার আশা এখনো ছাড়েননি তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসানের ফিটনেস ও সামর্থ্য বিবেচনায় তিনি আরও অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করেন তিনি।

আমজাদ হোসেন বলেন,
“সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয়, তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির সিদ্ধান্ত। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।”

তিনি জানান, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেকটাই নির্ভর করবে তার ফর্ম ও ফিটনেসের ওপর।
“বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন, কারণ তিনি দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন এবং তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তাহলে তিনি আবার খেলতে পারবেন। সে ক্ষেত্রে আমরাও হয়তো তার খেলা দেখতে আগ্রহী হব,” বলেন তিনি।

সাকিব আল হাসান পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক সময়ে তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বলে আলোচনা রয়েছে। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মনে করেন, ক্রিকেট সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।

আমজাদ হোসেন বলেন,
“ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে এসেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি, সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন।”

তিনি আরও বলেন,
“আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব!

আপডেট সময় ০৮:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫