ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তকে ঘিরে এবার পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

এদিকে পাকিস্তান অবজারভার জানিয়েছে, এ প্রেক্ষাপটে আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করা হবে বলে জানিয়েছে পত্রিকাটি। ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ বিষয়ে সরকার সরাসরি যুক্ত থাকবে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানো হবে।

এর আগে বাংলাদেশের অবস্থানকে ‘নীতিগত’ বলে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বৈত মানদণ্ডের’ উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কারো জন্যই মঙ্গলজনক নয়। নাকভি আরো বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির চেয়ে পাকিস্তান সরকারের কাছে বেশি জবাবদিহি করে। তাই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই ঘটনার পর থেকেই জল্পনা চলছে, বাংলাদেশকে বাদ রাখার সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের কথা বিবেচনা করতে পারে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান

আপডেট সময় ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬