ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার ভারতের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশের দলকে বিশ্ব টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর জেরে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে পাকিস্তানের।

এদিকে সূত্রের বরাতে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। এ লক্ষ্যে আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

সূত্রের বরাতে তারা আরও জানায়, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে বোর্ডের অবস্থান তাদের জানান। খেলোয়াড়রা চেয়ারম্যানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

এদিকে পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়ে মহসিন নাকভি বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত এবং পিসিবি আইসিসির দ্বিমুখী নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান

আপডেট সময় ১২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬