ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

আপনি গেলে আমরাও পরাজিত হবো”— প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর যে মানসিক চাপ ও নির্যাতন চলছে, তা আমরা অনুভব করছি।” রোববার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “আমরা উনাকে বলেছি—দেশ ও জনগণের প্রয়োজনে আমরা আপনাকে এনেছিলাম একটি সুন্দর, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য। কিন্তু আপনাকে সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা আমাদের কাছে স্পষ্ট।”

তিনি আরও বলেন, “আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আপনি যদি পরাজিত হন, আমরাও পরাজিত হবো। কিন্তু মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

নির্বাচন প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, “যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, তবে জাতীয় নির্বাচন কালো টাকা ও পেশিশক্তির প্রভাবে প্রভাবিত হবে। এতে আগের কলঙ্কিত নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে, যা আমরা চাই না।”

তিনি বলেন, “স্থানীয় নির্বাচনেও কালো টাকা ও পেশিশক্তির প্রভাব দেখা যাচ্ছে। তাই নির্বাচন সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।”

নির্বাচনের সময়কাল নিয়ে তিনি বলেন, “কারও মতে ডিসেম্বর, আবার কেউ বলছেন মার্চে নির্বাচন হতে পারে। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন—২০২৬ সালের ৩১ জুনের পরে তারা আর থাকবেন না। এতে আমাদের মধ্যে থাকা কিছু সংশয় কেটে গেছে।”

বিতর্কিত ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, “যেসব বিষয়ে বিতর্ক তৈরি হয়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

আপনি গেলে আমরাও পরাজিত হবো”— প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর

আপডেট সময় ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫