ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের জাসদ কার্যালয়ে জড়ো ২৮০-৩০০ জনকে থানায় যাচাই করা হচ্ছে: ডিসি হারুন একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

ইহুদিদের প্রার্থনার অনুমতি ইসরায়েলি মন্ত্রীর, মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদত করার অনুমতি রয়েছে। ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল-আকসা মসজিদ দখল করে। এরআগে জেরুজালেমের এ পবিত্র মসজিদটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল।

এদিকে জেরুজালেম ইসরায়েল দখল করলেও জর্ডানের ওয়াকফ বোর্ডই মসজিদটি পরিচালনা করছিল। এতে করে জেরুজালেম ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে কোনো ইহুদি প্রার্থনা করতে পারত না। যা নিয়ে স্থিতিতাবস্থা বা চুক্তি রয়েছে। এই চুক্তি ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত কার্যকর আছে।

তবে দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আজ সোমবার (২৬ মে) প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইহুদিরা আল-আকসায় সেজদা দেওয়াসহ সব প্রার্থনা করতে পারবে। সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষ্যে ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যে আল-আকসায় জড়ো হতে থাকে ইহুদিরা। এ সময় সেখান যান ইতামার বেন গিভির।

ইহুদিরা আল-আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে। দখলদারদের এ মন্ত্রী সেখানে গিয়ে বলেন, “আজ ঈশ্বরকে ধন্যবাদ। টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই।” এই দখলদার আরও বলেন, “আমরা এখানে জিম্মিদের এবং গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছি।”

উগ্রবাদী বেন গিভিরের রাজনৈতিক দলের নেতা ও ইসরায়েলি পার্লামেন্টের সদস্য জাভি সুক্কতও আজ আল-আকসায় গিয়েছিলেন। এই দখলদার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি ইসরায়েলের একটি পতাকা নিয়ে হাঁটছেন। ওই সময় এই দখলদারকে বলতে শোনা যায়, “টেম্পল মাউন্ট (আল-আকসা) এখন আমাদের হাতে”।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আল-আকসায় বেন গিভিরের তাণ্ডব চালানো নিয়ে কোনো মন্তব্য করেননি।তবে বেন গিভিরের প্রতি এর আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিরক্তি প্রকাশ করেছিল। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও তার কর্মকাণ্ড নিয়ে সতর্কতা দিয়েছিল। তারা বলেছিল, আল-আকসা মসজিদ নিয়ে বেন গিভির এমন করতে থাকলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান

ইহুদিদের প্রার্থনার অনুমতি ইসরায়েলি মন্ত্রীর, মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ!

আপডেট সময় ০৫:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫