ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

১৭ বছর পর নির্বাচনি এলাকায় স্পিডবোট নিয়ে বাবর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনি হাওড়াঞ্চলে স্পিডবোট নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২২ আগস্ট) থেকে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তিনি হাওড়ের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি তিনবার নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তার আগমনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র তোরণ নির্মাণ করা হয়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন এবং প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয়রা জানান, গ্রামগুলো চারদিক দিয়ে পানিবেষ্টিত হওয়ায় নৌকায় সহজে যাতায়াত করা সম্ভব হচ্ছে। অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসংযোগে প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে বাবরকে স্বাগত জানান। দীর্ঘ ১৭ বছর পর তাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

গ্রামীণ জনতার সঙ্গে আলাপচারিতায় বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কুরআন তেলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।

এই নেতা ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

১৭ বছর পর নির্বাচনি এলাকায় স্পিডবোট নিয়ে বাবর

আপডেট সময় ১২:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫