ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

হিজাবী ছাত্রীদের “জঙ্গি” অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

এবার ভিকারুননিসা নূন স্কুলে হিজাবী ছাত্রীদের “জঙ্গি” অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। সোমবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে তারা এসব জানান।

বিবৃতিতে তারা ঘটনা দুটোকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসলামবিদ্বেষ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুলে একজন নারী শিক্ষিকা কর্তৃক ধর্মপ্রাণ ২২ হিজাবী ছাত্রীকে “জঙ্গি” অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় ধর্মপ্রাণ তিন কনস্টেবলকে শাস্তি প্রদান করা ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।

আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কাঠামোগত ইসলামবিদ্বেষ রোধ করার স্বার্থে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটলেও কাঠামোগত ইসলামবিদ্বেষ যে দূর হয়নি, উপরোক্ত ঘটনা দুটো তার প্রমাণ। ইতোমধ্যে এলজিবিটিসহ কয়েকটি স্পর্শকাতর ইস্যুতে কাঠামোগত ইসলামবিদ্বেষ আবারও মাথাছাড়া দেওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গণঅভ্যুত্থান ঘটেছে শুধু ফ্যাসিবাদের পতনের জন্যই নয়, কাঠামোগত ইসলামবিদ্বেষও নির্মূল হতে হবে।

হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আরো বলেন, প্রাতিষ্ঠানিকভাবে ইসলামবিদ্বেষ ছড়াতে বিভিন্ন কায়েমি বাম-প্রগতিশীল গোষ্ঠী আবারও তৎপর হয়ে উঠেছে। সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে তারা সবসময় সরব থাকলেও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা খর্ব হলে তারা বেমালুম চুপ থাকেন।এটাই তাদের কথিত লিবারেল সেক্যুলারিজম! বিদ্যমান কাঠামোগত ইসলামবিদ্বেষ তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র নির্মাণে ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। আমরা একটি মানবিক, ধর্মপ্রাণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের জন্য কাঠামোগত ইসলামবিদ্বেষের ঘেরাটোপ থেকে তাদের বেরিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

হিজাবী ছাত্রীদের “জঙ্গি” অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ

আপডেট সময় ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫