ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ছাত্রলীগের নাশকতা ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের প্রত্যাহারের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা নিয়ে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে গেছে। জেলা পুলিশ ঘোষণা দিয়েছে, সড়ক-মহাসড়কে ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হবে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মহাসড়ককে টার্গেট করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। কুমিল্লার বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যেই একাধিকবার ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা হয়েছে। দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় চারটি মামলা হয়েছে এবং গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, “ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আমি নিজেই নিয়মিত সড়কে থাকছি, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রয়েছে।”
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, “মহাসড়কে ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে না পারলে পদ থেকে প্রত্যাহার হতে হবে, তাই দিন-রাত আমরা মহাসড়কে সময় দিচ্ছি।”
দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, “মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে সব থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারও দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ছাত্রলীগের নাশকতা ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের প্রত্যাহারের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫