ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

পবিত্র ওমরাহ শেষে ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৩৪ বার পড়া হয়েছে

আগামী নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরব যাবেন; ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন। বাংলাদেশে তারেক রহমান ফেরা সম্পর্কে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে।

আশা করা হচ্ছে—এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়িও চলে আসবে বলে জানান সেই কমিটির একজন সদস্য। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। এর আগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

পবিত্র ওমরাহ শেষে ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান

আপডেট সময় ১২:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫