ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট: জিএস ফরহাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যসহ সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল।

এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এ ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

তিনি বলেছেন, হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে জিএস ফরহাদ লেখেন—ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বহিরাগত উচ্ছেদে যাদের পুরোনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা আজ নতুন বয়ান হাজির করার চেষ্টা করল এবং মিছিলেরও আয়োজন করল। পোস্টের শেষে তিনি লেখেন, কথা একটাই—হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেবো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট: জিএস ফরহাদ

আপডেট সময় ০১:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫