ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা

বাউল বিতর্কে এনসিপিকে বয়কটের ঘোষণা হাত হারানো আন্দোলনকারী আরজে আতিকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

বাউল শিল্পী আবুল সরকারের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে বয়কটের ঘোষণা দিলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীর উত্তরা পূর্ব থানার কাছে বিকেল চারটার দিকে আতিকুল গুলিবিদ্ধ হন। প্রথমে আন্দোলনকারী ও পরে স্বজনেরা তাকে পাঁচটি হাসপাতালে নিয়ে যান। এক হাসপাতালের চিকিৎসকেরা তার হাতে থাকা গুলিটি বের করেন। পরদিন ৬ আগস্ট তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয় এবং ৭ আগস্ট অপারেশনের মাধ্যমে তার হাতটি কেটে ফেলতে হয়। এরপর থেকে আতিকুল কৃত্রিম হাত ব্যবহার করে স্বাভাবিক জীবনযাপন করছেন।

ভিডিও বার্তায় আতিকুল বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে বয়কট করলাম। তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাকে সত্য প্রমাণ করতে চাইছে। তারা বলে মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আমরা স্পষ্ট দেখেছি—বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশের স্বাধীনতার অজুহাত চলে না।”

তিনি আরও বলেন, “আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য আমি কখনও মেনে নিতে পারি না। এনসিপি যতদিন পর্যন্ত তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত সংশোধন না করবে, ততদিন তাদের সব কার্যক্রম আমার কাছে বর্জনীয়।”

এর আগে একই ইস্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরপরই তিনি দলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই ঘটনায় জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক সাইফুল্যাহ সানীও পদত্যাগ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বাউল বিতর্কে এনসিপিকে বয়কটের ঘোষণা হাত হারানো আন্দোলনকারী আরজে আতিকের

আপডেট সময় ১১:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫