ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

হংকংয়ে দুই হাজার আবাসিক ইউনিটের কমপ্লেক্সে ভয়াবহ আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

এবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুনের ঘটনায় এরইমধ্যে চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, অনেক মানুষ ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে ‘বাঁশের ভারা’ রয়েছে। এজন্য আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন মতে, ওয়াং ফুক কোর্টের ওয়াং চিওং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। দুপুর ২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। এরপর ওয়াং চিওং হাউসের দুই পাশে অবস্থিত ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউস নামে আরও দুটি ভবনে আগুন লাগে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

হংকংয়ে দুই হাজার আবাসিক ইউনিটের কমপ্লেক্সে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫