ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৯৩৮ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতে থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।

এনসিপি এই মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যিয়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি।

তিনি বলেন, গত ১৫ বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই ৫ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫