ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭৮৯ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মিরপুরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ফায়ার সার্ভিস গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গুলি ছুড়লেও ওই ব্যক্তির শরীরে লাগেনি। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ক্যাপ ও মাস্ক পরা একজনকে গুলি ছুড়তে দেখা যায়। পরে ওই ব্যক্তি ও তার সহযোগী পাঁচজন দুটি মোটরসাইকেলে উঠে চলে যায়।

পুলিশ জানায়, ওই ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে ছিনতাইয়ের শিকার মাহমুদুল সাংবাদিকদের জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে তিনি পরিবার নিয়ে থাকেন। আজ সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

তিনি দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫