ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

বাংলাদেশের সংহতিতে কৃতজ্ঞতা জানালো ইরান, বলল—এটি মানবতার পক্ষে স্পষ্ট বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার মিত্রদের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও সরকারের অবস্থানকে আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকরা শান্তিপূর্ণ সমাবেশ, বিবৃতি ও বক্তব্যের মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।

ইরানি দূতাবাস আরও জানায়, “ইরানের জনগণের প্রতিরোধ শুধু একটি জাতীয় আত্মরক্ষার প্রতিফলন নয়, এটি সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার এক বলিষ্ঠ বার্তা। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকারই নয়, বরং এটি একান্ত মানবিক ও নৈতিক দায়িত্বও।”

বিবৃতিতে সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে জাতিসমূহের পারস্পরিক সংহতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। তারা বলে, “এই ঐক্য ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ও জনগণের অবস্থান আমাদের কাছে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের নিদর্শন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

বাংলাদেশের সংহতিতে কৃতজ্ঞতা জানালো ইরান, বলল—এটি মানবতার পক্ষে স্পষ্ট বার্তা

আপডেট সময় ১০:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫