ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত

তিন দিনে গাজায় ১৫ ইসরায়েলি সেনা নিহত, হামাসের রকেট হামলায় ধ্বংস ট্যাংক-সাঁজোয়া যান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে নতুন করে বড় ধাক্কা খেল ইসরায়েল। গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে হামাসের টানা রকেট ও গেরিলা হামলায় গত তিন দিনে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কাতারভিত্তিক আলজাজিরা শুক্রবার (২৭ জুন) জানায়, উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এতে গাড়িতে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত ও ১০ জন আহত হন।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটিতে আল কাসামের হামলায় আরও এক সেনা নিহত হন। ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর দুইটি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার ধ্বংস করে।

তার আগের দিন বুধবার, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গুলিবর্ষণ ও রকেট হামলায় আরও ৭ জন ইসরায়েলি সেনা নিহত হন, যাদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় অভিযান পুনরায় শুরু করার পর এই প্রথম এত কম সময়ের ব্যবধানে এত বেশি সংখ্যক সেনা নিহত হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

তিন দিনে গাজায় ১৫ ইসরায়েলি সেনা নিহত, হামাসের রকেট হামলায় ধ্বংস ট্যাংক-সাঁজোয়া যান

আপডেট সময় ১০:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫