ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই পরিবারটি ১১ দিন আগে সৌদি আরবে যান। শনিবার (২৬ জুলাই) দেশটির একটি সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। দুর্ঘটনার পর সৌদি আরবেই নিহতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারানোর একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছর হজ মৌসুমে হার্ট অ্যাটাকসহ নানা রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যান ১৮ জন পাকিস্তানি নাগরিক, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। তাদের সবাইকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

২০২৩ সালের ২৮ মার্চ, এমনই আরেক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন এবং আরও ১৮ জন আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

আপডেট সময় ১২:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫