ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

অ্যাম্বুলেন্স আটকালো ইসরায়েলি বাহিনী, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনায় গর্ভের সন্তান হারিয়েছেন এক ফিলিস্তিনি নারী। এমন অভিযোগ উঠেছে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণাঞ্চলের কারিউত শহর থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ওয়াফাতা চেকপোস্টে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে দেয় এবং দীর্ঘ সময় পার হতে দেয়নি বলে অভিযোগ।

স্থানীয় অ্যাম্বুলেন্স কর্মকর্তা জানান, তীব্র রক্তক্ষরণে আক্রান্ত ওই নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি ছিল। কিন্তু সেনারা চিকিৎসাকর্মীদের কাজেও বাধা দেয়। এমনকি অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় জরুরি চিকিৎসা সরঞ্জামও অকার্যকর হয়ে পড়ে।

স্বাস্থ্যকর্মীদের দাবি, এই বিলম্বের কারণেই গর্ভের শিশুটি মারা যায়।

তবে এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

অ্যাম্বুলেন্স আটকালো ইসরায়েলি বাহিনী, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

আপডেট সময় ০৪:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬