ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন জুলাই আন্দোলন দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন কবির সমাধীতে পুষ্পার্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘কাজী নজরুল ইসলাম মানবতার কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি—তিন রূপেই তিনি ধরা দিয়েছেন। স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান—প্রতিটি জাতীয় অর্জন ও সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, রাজপথে এনেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তার গান গাইতে গাইতে, কবিতা আবৃত্তি করতে করতে রাজপথে নেমে এসেছি। তার অনুপ্রেরণাতেই স্বৈরশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান: রিজভী

আপডেট সময় ০১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫