চীনের তিব্বতে ভয়াবহ ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগকবলিত এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সরেজমিনে তদারকি করতে তিনি সেখানে গেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি চিনপিংয়ের নির্দেশনায় প্রধানমন্ত্রী লি ছিয়াং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে তিব্বতের গিরং জেলার গিরং শহরের দুর্যোগকবলিত এলাকায় পৌঁছান।
সেখানে তিনি জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন।
দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন চীনের প্রধানমন্ত্রী। সুত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 






















