ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে শক্তিশালী বক্তব্য দিয়েছেন: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে দাঁডিয়েও জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতা। নির্বাচন ইস‍্যুতে সরকারপ্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দলগুলোর নেতারা।

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই।

তিনি আরও বলেন, আমরা খুশি সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে।

তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে শক্তিশালী বক্তব্য দিয়েছেন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫