ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকার শপথ নিলেন ইসি কর্মকর্তারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫’-এ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ শপথের আহ্বান জানান। তার আহ্বানে কর্মকর্তারা হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, “আমি পরিবারের প্রধানের জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা–অদেখা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমি পজিটিভ মানুষ; গ্লাসে সবসময় অর্ধেক ভরা পানি দেখি। আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন করবো। আমরা অনুরাগ–বিরাগের বশবর্তী না হয়ে আইন মেনে কাজ করবো, বেআইনি নির্দেশনা দেবো না এবং সঠিক কাজটি সঠিকভাবে করবো।”

তিনি আরও বলেন, “আপনারা কারো পক্ষে বা কোনো দলের পক্ষে কাজ করবেন না। বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার ওপর।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। তিনি প্রবাসে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রমে ইসি কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে স্কুল–কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

এ সময় নির্বাচন কমিশন সচিব, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকার শপথ নিলেন ইসি কর্মকর্তারা

আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫