ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

ভারতের মণিপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিন ভোরের আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গোপসাগরে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার কম্পন অনুভূত হয়।

এদিকে, ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার গভীর রাতে ৪.৫ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল তন্দানোর দক্ষিণে ২৯ কিলোমিটার দূরে, আর গভীরতা ১২০.৯ কিলোমিটার। এখানেও কোনো ক্ষতির তথ্য মেলেনি। এর আগে রোববার ইন্দোনেশিয়ার উত্তর মালুকুর হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প প্রায়ই ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

ভারতের মণিপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০১:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫