ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন এ্যানি নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর হাফিজ

ইরানে আরও যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে হুমকি সৃষ্টির অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন অবস্থায় আরেকটি নৌবহর সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েনের পর থেকে ইরানে হামলার আশঙ্কায় থমথমে গোটা মধ্যপ্রাচ্য। রণতরীটিকে সঙ্গ দিচ্ছে ডেস্ট্রয়ারসহ একাধিক যুদ্ধ জাহাজ। এমন অবস্থায় সেখানে আরও যুদ্ধজাহাজ যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ক্লিভ শহরে এক জনসভা থেকে ইরানকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চমৎকার আরেকটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েনের জন্য রওয়ানা হয়েছে। ট্রাম্প দাবি করেন গত বছরের জুনে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের কর্মসূচিতে হাতুড়ির আঘাত করেছে যুক্তরাষ্ট্র। যা গত ২২ বছর ধরে দেখার আশায় ছিলো জনগণ।

এর আগে, এক্সিওস নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন সমঝোতা করতে আলোচনায় বসার চেষ্টায় আছে তেহরান। হয়তো হামলার দরকার হবে না বললেও এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি।

এদিকে, যুদ্ধ জাহাজ মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই ফোনালাপে ক্রাউন প্রিন্স আবার আশ্বস্ত করেছেন, ইরানে হামলার জন্য সৌদির আকাশ ব্যবহার করতে দেবে না রিয়াদ। পাশাপাশি আলোচনায় সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন যুবরাজ সালমান। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

ইরানে আরও যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের 

আপডেট সময় ১০:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬