ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প

ইরানে ইসরায়েলের হামলা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ইরানে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেম পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণে শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।

ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের জমহৌরি এলাকা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে ইসরায়েলের হামলা শুরু

আপডেট সময় ০১:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬