ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে পেজেশকিয়ান ও খামেনি অক্ষত রয়েছেন বলে জানা যাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান অক্ষত রয়েছেন। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে নেই এবং তাকেনিরাপদ স্থানেস্থানান্তর করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা তোমাদের সতর্ক করেছিলাম! এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০২:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬