ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

ইরানে সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সম্প্রতি বিভিন্ন হামলা ও দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও পরমাণু সংশ্লিষ্ট বিজ্ঞানীদের স্মরণে ইরানে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ের বৃহৎ জানাজা।

শনিবার (২৮ জুন) তেহরানে আয়োজিত এই জানাজায় অংশ নেন হাজারো মানুষ। নিহতদের মধ্যে ছিলেন কুদস ফোর্সের এক জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একাধিক সদস্য, এবং পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন বিজ্ঞানী।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক, বেসামরিক ও ধর্মীয় নেতারা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পক্ষ থেকেও গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়।

ইরান বলছে, এই হত্যাকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাগুলোর পেছনে ‘বিদেশি হস্তক্ষেপ’ রয়েছে এবং এর প্রতিশোধ নেওয়া হবে ‘উপযুক্ত সময় ও স্থানে’। বিশ্লেষকরা মনে করছেন, এই জানাজা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা নয়, একইসাথে একটি শক্ত বার্তা — ইরান তার জাতীয় নিরাপত্তা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রশ্নে একচুলও পিছু হটবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

ইরানে সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫