ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প ভেনেজুয়েলায় ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার আমি কাকে কী বিক্রি করব, সেটা কেউ ঠিক করে দেয় না: তুরস্ককে যুদ্ধবিমান বিক্রিতে নেতানিয়াহুর আপত্তি নিয়ে ট্রাম্প মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক পরিত্যক্ত বাড়িতে জবাই করা হতো ঘোড়া, মাংস যেত রাজধানীর রেস্তোরাঁয় ২০২৪ সালের আজকের দিনে ৬ সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিবি ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না’

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ঠিক ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে বেইলি নামের একটি পোষ্য কুকুর। প্রায় এক মাস ধরে খাবার ও পানি ছাড়াই কংক্রিটের খাঁচায় বন্দি থাকা এই সারমেয়র বেঁচে ফেরা নিয়ে চারদিকে চলছে বিস্ময় আর উল্লাস। এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, উদ্ধারকারীরা গত সপ্তাহে বেইলিকে খুঁজে পায়। কুকুরটির এই অবিশ্বাস্যভাবে এই বেঁচে ফেরাকে জরুরি উদ্ধারকর্মী এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরাঅলৌকিকবলেই অভিহিত করেছেন।

গত জুনের শেষ সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের আঘাতে ধুলিসাৎ হয়ে গিয়েছিল অসংখ্য ঘরবাড়ি। সেই প্রলয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে যখন প্রাণের আর কোনো চিহ্ন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন উদ্ধারকর্মীরা, ঠিক তখনই ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। উদ্ধারকর্মীরা জানায়, কুকুরটিকে ধুলোয় ঢাকা অবস্থায় তার মালিকের মৃত মায়ের লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখা যায়। অবিশ্বাস্য হলো, সে নিজ মালিকের মৃত মায়ের নিথর দেহের পাশেই আশ্রয় নিয়ে বেঁচে ছিল এতদিন।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ ২৯ দিন অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গেলেও বর্তমানে বেইলি স্থিতিশীল রয়েছে এবং ভেটেরিনারি চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠছে। এই মর্মান্তিক বিপর্যয়ে ছোট্ট মালিক ১১ বছরের ভিক্টোরিয়া নিজের মা ও দাদিকে চিরতরে হারিয়েছে।   মিরনা নামের এক পশুচিকিৎসক বলেন, ‘এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা, তার সাথে যা কিছু ঘটেছে, সবই অলৌকিক। তার চোখে কিছু ঘা হয়েছে, কিন্তু সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে সেই আবেগঘন মুহূর্তটি ধরা পড়েছে, যখন উদ্ধারকারীরা দৃশ্যত শীর্ণ ও পানিশূন্য প্রাণীটিকে বাঁচিয়ে তোলেন। ফায়ারসার্ভিস কর্মীরা সঙ্গে সঙ্গে বেইলিকে পানি দেন এবং চিকিৎসা দলের সদস্যরা জরুরি ভিত্তিতে স্যালাইন প্রয়োগ করেন। গত ২৪শে জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, এই দুর্যোগে প্রায় ৫,০০০ মানুষ প্রাণ হারান। শত শত ভবন মাটির সাথে মিশে যায় এবং বিশ্বব্যাংকের অনুমান অনুযায়ী প্রত্যক্ষ ভৌত ক্ষতির পরিমাণ ছিল ১৯.৬ বিলিয়ন ডলার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

আপডেট সময় ১১:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬