ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। কারিগরি ত্রুটির কারণে এই ভিডিওটি সাময়িকভাবে মুছে ফেলা হয়েছিল বলে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে। ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তা পুনরুদ্ধার করে পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে বলে মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং ভিডিওটি সরিয়ে নেওয়ার পেছনের কারণ ও ঘটনাক্রম খতিয়ে দেখছে। ঘটনার উপযুক্ত ব্যাখ্যার জন্য মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

ফেসবুকে সাময়িকভাবে ব্লক করা এই ভিডিওটি গত ২৩ জুলাই আপলোড করা হয়েছিল, যা ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থী বিক্ষোভকালে জেনজি বা তরুণ প্রজন্মের উদ্দেশে নরেন্দ্র মোদির প্রথম বার্তা ছিল। ভিডিওটিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল এবং সাময়িক বাধার মুখে পড়ার আগে এতে লাখ লাখ ভিউ হয়েছিল। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

আপডেট সময় ১২:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬