ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এবার ভারত সীমান্তসংলগ্ন কৌশলগত দুটি বিমানঘাঁটিতে নিজের অন্যতম ভয়ংকর ও শক্তিশালীজে২০ মাইটি ড্রাগনস্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করে সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে চীন। সম্প্রতি প্রাপ্ত নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।  সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের বিরুদ্ধে রডারে ধরা না পড়া বা পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলেছে বেইজিং। তবে এর বিপরীতে ভারতের সীমান্ত সুরক্ষায় এখনও নিজস্ব কোনো স্টেলথ যুদ্ধবিমান ওড়ানোর সক্ষমতা তৈরি হয়নি। এ ধরনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে দিল্লির আরও অন্তত এক দশক সময় প্রয়োজন।

আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানিভ্যান্টর’-এর স্যাটেলাইট তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা দুটি চীনা ঘাঁটি থেকে সর্বমোট ১১টি জে২০ যুদ্ধবিমান পরিচালনা শুরু হয়েছে। গত ৯ জুলাই তোলা একটি ছবিতে চীনের জিনজিয়াং অঞ্চলের হোতান বিমানঘাঁটিতে রানওয়ের পাশে সাতটি জে২০ যুদ্ধবিমান প্রস্তুত রাখতে দেখা যায়। এই ঘাঁটিটি লাদাখের লেহ্ থেকে মাত্র ৩৮৯ কিলোমিটার এবং দৌলত বেগ ওল্ডি ঘাঁটির খুবই কাছে অবস্থিত। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা ঘাঁটিতে একসঙ্গে এত ভয়ংকর যুদ্ধবিমানের উপস্থিতি এর আগে কখনো দেখা যায়নি।

এ ছাড়া তিব্বতের ডামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে২০ মোতায়েন করেছে বেইজিং, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র ৩৪৪ কিলোমিটার দূরে। সাবেক যুদ্ধবিমানচালক ও সামরিক বিশ্লেষক সমীর যোশি জানান, সীমান্তসংলগ্ন উচ্চভূমির এসব ঘাঁটি থেকে জে২০ পরিচালনা করা এখন চীনা বিমানবাহিনীর নিয়মিত কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। এটিকে আর কেবল মহড়া বা সাধারণ শক্তি প্রদর্শন হিসেবে দেখার সুযোগ নেই।

চীন যে জে২০মাইটি ড্রাগনযুদ্ধবিমান মোতায়েন করেছে, তার প্রধান শক্তি হলো অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি। ফলে শত্রুদেশের রাডারকে ফাঁকি দিয়ে এটি অনায়াসে আক্রমণ চালাতে পারে। বিপরীতে ভারতের ব্যবহৃত রাফালসহ প্রধান যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তির না হওয়ায় চীনা যুদ্ধবিমানের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। ভারত নিজের তৈরি প্রথম স্টেলথ যুদ্ধবিমানএএমসিএতৈরির কাজে হাত দিলেও তা সামরিক বহরে যুক্ত হতে আরও বহু বছর অপেক্ষা করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন

আপডেট সময় ০৩:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬