ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে পথ সুগম করেছে: রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেয়ার পথকে সুগম করেছে।রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই -আগষ্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এই আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে পথ সুগম করেছে: রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:২২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫