ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

বাবরি মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী, দান করছেন অর্থ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

এবার ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্স মোতায়েন করতে হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে। ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকে এরইমধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন।

বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষরা বলছেন, আমরা নিজেদের টাকায় মসজিদ নির্মাণ করছি। কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। এরকই আরেকজন বলছেন, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যেন সুষ্ঠভাবে সরলভাবে আমাদের এই মসজিদটা হয়। মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি-শার্টও।

ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক-দুটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯৯২ সালে ৬ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার ৩৩ বছর পর, চলতি মাসের ৬ তারিখ বেলডাঙার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

বাবরি মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী, দান করছেন অর্থ

আপডেট সময় ১২:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫