ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন। এই আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পর এবার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি নেতারা গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে গত ২২ ডিসেম্বর মোরশেদ মিল্টন নিজেই নেতাকর্মীদের সাথে নিয়ে খালেদা জিয়ার পক্ষে এই আসনের মনোনয়নপত্র তুলেছিলেন। এক সপ্তাহের ব্যবধানে একই আসন থেকে নিজের নামেও ফরম তোলায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মোরশেদ মিল্টন জানিয়েছেন, এটি দলের উচ্চপর্যায়ের কৌশলগত সিদ্ধান্ত। মনোনয়নপত্র দাখিলের পর হাইকমান্ড চূড়ান্ত করবে এই আসনে শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন।

বগুড়া-৭ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তিনি আসন ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিএনপির হেলালুজ্জামান তালুকদার ও মওদুদ আহমদ জয়লাভ করেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে আসনটি জাতীয় পার্টির দখলে যায়।

গত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে সেই নির্বাচনে বিএনপি সরাসরি কোনো প্রার্থী রাখতে পারেনি। এবার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং আইনি জটিলতা এড়াতে খালেদা জিয়ার পাশাপাশি মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা

আপডেট সময় ১২:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫