ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

ঢাকার এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে মানুষের কাছ থেকে ৪৭ লাখ টাকা তুলেছেন এই চিকিৎসক। কিন্তু এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন জারা। পরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।…এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যাঁরা তাঁকে দেওয়া অর্থ ফেরত পেতে চান, তাঁদের তা ফেরত দেবেন বলেও জানান তিনি।

স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর আজ বেলা ১১টা থেকে ঢাকা–৯ আসনভুক্ত দুটি এলাকায় বুথ বসিয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম জারা। একটি বুথ বসানো হয়েছে খিলগাঁওয়ের তালতলা মার্কেটসংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীত পাশে। অন্যটি বাসাবো বালুর মাঠে। তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সাবেক ছাত্রনেতা বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে স্বাক্ষর দিচ্ছেন। আজ বিকেল তিনটা পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়ে গেছে। আজ রাত দশটা পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করা হবে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া

আপডেট সময় ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫