ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ ‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। ধীরে ধীরে মানুষে পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। সবাই স্লোগানে-স্লোগানে উত্তাল করে তুলছেন পুরো এলাকা।

এ সময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ নানা স্লোগান দেন। এর আগে রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢল

আপডেট সময় ০৪:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫