ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ট্রাম্প আমেরিকাকে মহান করছেন, আর আমি ইরানকে মহান করতে চাই: রেজা পাহলভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) বক্তব্য দিয়ে ইরানের বিরোধী নেতা রেজা পাহলভীমেক ইরান গ্রেট এগেইনস্লোগান তুলে ধরেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। শনিবার টেক্সাসের গ্রেপভাইনে আয়োজিত সিপ্যাক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক শাহর ছেলে পাহলভী ট্রাম্প প্রশাসনকে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না করে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা কি কল্পনা করতে পারেন—‘ডেথ টু আমেরিকাথেকেগড ব্লেস আমেরিকা’-তে রূপান্তর?’ এ সময় উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক করতালি ও দাঁড়িয়ে সম্মাননা পান তিনি। পাহলভী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করছেন, আর আমি ইরানকে আবার মহান করতে চাই।তার এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এক মাস পূর্তির প্রেক্ষাপটে। চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

বিদেশে বসবাসরত ইরানি সম্প্রদায়ের মধ্যে পাহলভী একজন প্রভাবশালী বিরোধী মুখ হিসেবে পরিচিত। তার সমর্থকরা বিশ্বজুড়ে বিভিন্ন বিক্ষোভে তার ছবি ও ইরানের বিপ্লবপূর্ব পতাকা বহন করে থাকেন। সম্মেলনে তার বক্তব্যের সময় কিছু অংশগ্রহণকারীলং লিভ দ্য কিংস্লোগানও দেন।

যদিও প্রবাসী ইরানিদের একটি অংশ যুক্তরাষ্ট্রইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে পাহলভী ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থী অবস্থানের সঙ্গে নিজেকে সামঞ্জস্যপূর্ণ রেখেছেন। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিদায় নিতে হবে।সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ট্রাম্প আমেরিকাকে মহান করছেন, আর আমি ইরানকে মহান করতে চাই: রেজা পাহলভী

আপডেট সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬