ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আজ বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ মিছিল বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা তেল থেকে ডলার, ডলার থেকে গাড়ি–বাইক: শিগ্রই যুদ্ধের ধাক্কা আসছে বাজারে সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানালেন এমপি সাইফুল আলম খান শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: ইরানের বিপ্লবী গার্ড এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা স্পেনের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল হায়দারি

নেতানিয়াহুর দাবি ‘গাজায় কেউ অনাহারে নেই’, দ্বিমত ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের মধ্যেই বিতর্ক উসকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, “গাজায় কেউ অনাহারে নেই। আমরা কোনো অনাহার নীতি অনুসরণ করছি না। যুদ্ধকালেও মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে সেখানে এখন কোনো মানুষ থাকত না।”

তবে নেতানিয়াহুর এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, “গাজায় শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। এমন ছবি দেখে বোঝা যায়, বাস্তবতা ভিন্ন।”

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ সপ্তাহান্তে ‘মানবিক বিরতি’ ঘোষণা করলেও গাজার বাসিন্দারা বলছেন, এতে বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক জায়গায় খাবার পড়ে ছিটকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ক্যান। গাজাবাসী এই পদ্ধতিকে ‘অবমাননাকর’ বলেও উল্লেখ করেছেন।

ইসরায়েল দাবি করছে, হামাস ত্রাণ লুট করছে ও সেগুলো নিজেদের ব্যবহার করছে। তবে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি। বরং জাতিসংঘ বলছে, “যথেষ্ট পরিমাণে ত্রাণ ঢুকতে দিলে লুটপাটের সুযোগ কমে যাবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আজ বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ মিছিল

নেতানিয়াহুর দাবি ‘গাজায় কেউ অনাহারে নেই’, দ্বিমত ট্রাম্পের

আপডেট সময় ১১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫