ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করেচোরদণ্ডপ্রাপ্ত অপরাধীবলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তার এই মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অপমান হিসেবে আখ্যা দিয়েছে ব্রাসিলিয়া। ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে, যা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে।

শনিবার ব্রাজিলের সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন হাভিয়ার মিলেই। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করেচোরদণ্ডপ্রাপ্ত অপরাধীবলে কটাক্ষ করেন। তিনি ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গও টেনে আনেন।

বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসেরও সমালোচনা করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও তিনি দেননি। এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।

রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন, অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এই ঘটনার পর আরও তীব্র হতে পারে। প্রসঙ্গত, লুলা পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেনেটর ফ্লাভিও বলসোনারো, যার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬