ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আসন্ন সপ্তাহগুলোতে চীন থেকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান হাতে পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করে জানিয়েছে যে প্রথম দফায় ৪০০টি পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছাতে পারে দেশটিতে।  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ফলে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষায় যে দুর্বলতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে উঠতে স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা জোরদারে তেহরানের এটি অন্যতম বড় পদক্ষেপ।

ছয় থেকে সাত কোটি মার্কিন ডলারের এই চুক্তির আওতায় মূলত ৩০০ থেকে ৪০০টি ম্যানপোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা মানপ্যাডস কেনা হচ্ছে। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে চীনেরকিউডব্লিউ১২এবংএফএন১৬ক্ষেপণাস্ত্র যুক্ত রয়েছে।

হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে এই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। মিডলম্যান বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সামরিক অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির সংযোগ ঘটিয়ে দিয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬