ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন নিশ্চিত করেছে।

আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদ জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ওই হামলায় প্রাণ হারান। হামলাটি ছিল সানার বাইরে আরেকটি স্থানে চালানো আলাদা আক্রমণ থেকে পৃথক। সূত্র অনুযায়ী, হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের এক বৈঠককে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে সংগঠনের নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।

তবে এ হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনো পরিষ্কার নয়।

ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, আহমেদ আল-রাহাভি গত এক বছর ধরে হুতিদের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। অন্যদিকে এন টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, তিনি ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫