ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৫৪ বার পড়া হয়েছে

আসিফ-সাকিব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি শুভেচ্ছা জানান এবং হাসিনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন।

সাকিবের পোস্টের কিছুক্ষণ পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।”

এরপর সাকিব আল হাসান তার পাল্টা জবাবে ফেসবুকে লিখেছেন, “যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

সাকিবের জন্মদিনের শুভেচ্ছা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ হিসেবে উল্লেখ করেছেন এবং কেউ কেউ প্রশ্ন তুলেছেন গণহত্যাকারী হিসেবে পরিচিত শেখ হাসিনার প্রতি এত দয়া কেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

আপডেট সময় ১২:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫