ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাক দুর্ঘটনায় আহত-৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

রবিববার (২৮ ডিসেম্বর) দিবাগত সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে সমষপুর রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘন্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা মেলার ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাক দুর্ঘটনায় আহত-৯

আপডেট সময় ১১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫