ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

ক্ষমতার মোহে বীরত্ব জলাঞ্জলি দিলেন কর্ণেল অলি: সাবেক মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম জামায়াতের সাথে জোট গঠন করায় সমালোচনা করেন দলটির সদ্য সাবেক মহাসচিব বর্তমান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিয়েছেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। সারা জীবন তিনি মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামী সম্পর্কে তীব্র সমালোচনা করে আসছিলেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে যোগদান করেছেন। যা তার সমস্ত রাজনৈতিক জীবনের নীতি পরিপন্থী।’

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এতবারপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- কর্নেল অলি জামায়াতের সাথে জোটবদ্ধ হবেন এমন খোঁজ খবর পেয়ে আমি এর বিরোধীতা করে আসছিলাম। আমি এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে মতামত দিয়েছিলাম। কিন্তু তিনি সিদ্ধান্তে অটুট থাকায় আমি বিএনপি’র সাথে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি। পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে আমি ২৪ ডিসেম্বর স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিতে যোগদান করি।

তিনি আরও বলেন- ‘কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধে দেশের পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেন। তিনি রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। হঠাৎ করে দেশবিরোধী শক্তির সাথে তার নির্বাচনী জোট গঠন সত্যিই দুঃখজনক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

ক্ষমতার মোহে বীরত্ব জলাঞ্জলি দিলেন কর্ণেল অলি: সাবেক মহাসচিব

আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫