ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

ভ্যানে চড়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

এবার ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভ্যানে করে এসে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এদিকে মো. দেলাওয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

ভ্যানে চড়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার

আপডেট সময় ০৪:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫