ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

প্রথমবার মসজিদে নববীতে মাইক্রোচিপযুক্ত কার্পেট প্রতিস্থাপন 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

এবার মদিনার মসজিদে নববীর পুরোনো কার্পেট সরিয়ে নতুন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এসব কার্পেট সার্বক্ষণিকভাবে বিশেষভাবে জীবাণুমুক্ত, পরিষ্কার ও সুরক্ষিত রাখা হচ্ছে। এসব অত্যন্ত উচ্চমানের সৌদি বিলাসবহুল কার্পেট, যেগুলোর প্রতিটিতে একটি করে ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত রয়েছে। আগত দর্শনার্থী ও মুসল্লিদের জন্য সেবার মান উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মসজিদে নতুন কার্পেট যুক্ত করা হয়েছে। আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে চিপটি স্ক্যান করে একটি ইলেকট্রনিক সিস্টেমে সংযুক্ত করা হয়, যেখানে কার্পেটটির উৎপাদন, ব্যবহার, অবস্থান, ধোয়ার সময়সূচি ইত্যাদি যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে কার্পেটের সংখ্যা গণনা, প্রতিটি কার্পেটকে আলাদাভাবে শনাক্ত করা এবং বারকোডের মাধ্যমে কার্পেটের গতিবিধি সহজেই ট্র্যাক করা সম্ভব হয়। খবর হারামেইন শেরিফাইনের। মসজিদে নববীর মূল প্রাঙ্গণে কার্পেটের এই গতিবিধি এখন সম্পূর্ণরূপে নজরদারির আওতায়।

বিশেষত মসজিদের পুরোনো হারাম অংশে কার্পেটগুলোকে বাড়তি গুরুত্ব দিয়ে পরিচর্যা করা হয়, কারণ এই অংশেই সর্বাধিক সংখ্যক মুসল্লি একত্রিত হন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কার্পেট ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট বিভাগ নিয়মিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। মসজিদে নববির পরিচালনা সংস্থা জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের ইবাদতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই এই আধুনিক প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত বছর জানুয়ারিতে মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে ২৫ হাজার নতুন কার্পেট বিছানো হয়। মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীতে আগত জিয়ারতকারী ও ইবাদতকারীদের ইবাদত পালনে প্রশান্তি ও সহজতার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ২৫ হাজারের বেশি নতুন কাপের্ট বিছানো হয়।

সৌদি সরকারি সংবাদ মাধ্যম এসপিআই জানিয়েছে, মসজিদে নববীর প্রাঙ্গণ এবং ছাদের অংশে কার্পেট বিছানো হয়। এগুলোকে প্রতিদিন স্যানিটাইজেশন এবং সুগন্ধিযুক্ত করা করা হয়। কার্পেট সুগন্ধিযুক্ত করার জন্য উন্নতমানের আতর ব্যবহার করা হয়, যেন মুসল্লিরা নামাজ ও ইবাদতপালনের ক্ষেত্রে প্রশান্তি অনুভব করেন। মসজিদে নববীর প্রশাসন জানিয়েছে, মসজিদে নববীর কার্পেটগুলো পুরু, টেকসই ও উন্নতমানের। ঘনঘন ধোয়ার কারণে তা নষ্ট হয় না।

প্রসঙ্গত, মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা। মসজিদে নববীতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এতে নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

প্রথমবার মসজিদে নববীতে মাইক্রোচিপযুক্ত কার্পেট প্রতিস্থাপন 

আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫