ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা

ভারতের তরুণ ক্রিকেটার হরজিত সিংয়ের হৃদয়বিদারক মৃত্যু ছক্কা মারার পরই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৮৭৬ বার পড়া হয়েছে

ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটার হরজিত সিং। স্থানীয় ডিএভি স্কুলের মাঠে চলমান একটি ম্যাচে ব্যাটিং করছিলেন তিনি। বল খেলার সময় এক অসাধারণ ছক্কা মারার পর হঠাৎই ঘটে এই দুর্ঘটনা।

ছক্কা মারার পর তিনি পিচের মাঝখানে হাঁটতে হাঁটতে এগিয়ে যান এবং পরবর্তী বলের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময়েই হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড়রা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই উদীয়মান ক্রিকেটার।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরজিত সিং নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল যে, ক্রীড়াক্ষেত্রে হৃদরোগ বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী

ভারতের তরুণ ক্রিকেটার হরজিত সিংয়ের হৃদয়বিদারক মৃত্যু ছক্কা মারার পরই

আপডেট সময় ১০:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫